বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

১ মার্চ পর্যন্ত গ্রেফতার করা হবে না সেই সমীরকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : বোম্বে হাইকোর্টকে মঙ্গলবার ইডির তরফে জানানো হয়েছে যে, তারা আগামী ১ মার্চ পর্যন্ত ঘুস চাওয়ার মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সাবেক জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার করবে না। এদিন বোম্বে হাইকোর্ট তাদের সাবেক স্টেটমেন্ট আগামী মাসের ১ তারিখ পর্যন্ত বাড়াল।

সিবিআইয়ের পক্ষে এর আগে তার বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ করে এফআইআর করা হয়েছিল। বলা হয়েছিল এ টাকা তিনি দাবি করেছিলেন শাহরুখ খানের পরিবারের থেকে। কিং খানের থেকে তিনি এ টাকা চেয়েছিলেন এই বলে যে তিনি তার ছেলে আরিয়ানকে একটি মাদক মামলা থেকে মুক্তি দেবেন, তাতে তার নাম জড়াবেন না।

এর আগে তদন্তকারী এজেন্সির তরফে জানানো হয়েছিল তারা সমীর ওয়াংখেড়েকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করবে না। ইডির উকিল সন্দেশ পাটিল কোর্টকে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা এ কেসের হয়ে করবেন। তিনি হাইকোর্টকে বলেছেন ততদিন তারা সমীরকে গ্রেফতার করবেন না যতক্ষণ না শুনানি হচ্ছে এ কেসের। বেঞ্চের তরফে এ কথা মেনে নিয়ে কেসের শুনানির পরের দিন ১ মার্চ দিয়েছে।

প্রসঙ্গত যারা এ কেসে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ১২০ বি সেকশনসহ ৩৮৮ সেকশন ধারায় মামলা করা হয়েছে। ২০২১ সালের ২ অক্টোবর আরিয়ান খানকে একটি মাদক মামলায় একটি জাহাজ থেকে গ্রেফতার করা হয়। এরপর তার ঠিক পরের বছর ১৪ জন অভিযুক্তের নামে চার্জশিট আনা হয়, কেবল আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়। বর্তমানে এ কেসের তদন্ত করছে ইডি।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit