সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

আফসোস করে ‘ভালোবাসার সংজ্ঞা’ দিলেন মাহি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিউটি স্যালন ‘সিগনেচার বাই সামিয়া’-র সাজে অপরূপ লুকে ধরা দেন মাহি। সেই সাজ নিজের ফেসবুক আইডিতেও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তবে নতুন লুক নিয়ে ভাইরাল না হলেও সেখানে ভালোবাসার সংজ্ঞা দিয়ে ভাইরাল হয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী।

৫ মিনিট ৪৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাহিকে একজন জিজ্ঞাস করেন, ভালোবাসার সংজ্ঞা কী? এমন প্রশ্নের উত্তরে মাহি আফসোস করে বলেন, ভালোবাসার সংজ্ঞা আসলে একেক জনের কাছে একেক রকম। তবে এতদিন পরে আমার কাছে মনে হয়েছে, ভালোবাসা মানে আসলে সম্মান। মাহি আরও বলেন, যে তোমাকে সত্যি ভালোবাসবে, সে তোমাকে যেকোনো কঠিন অবস্থাতেও ভালোবাসবে। তোমার হাত বা পা না থাকলেও তোমাকে ছেড়ে যাবে না। তুমি যদি কুৎসিতও হও তারপরও সে তোমাকে রাজকন্যার মতো করে আগলে রাখবে। এ সময় অনেকটা আবেগী হয়ে মাহি বলেন,

পৃথিবীতে যাই হয়ে যাক না কেন সে তোমার হাত কখনই ছাড়বে না। এটাই হলো আমার কাছে ভালোবাসা। আর এ প্রকৃত ভালোবাসা সম্মান ছাড়া অসম্ভব। আমি সবাইকে জানানোর জন্য বলব, অনেকেই আছেন প্রথম প্রথম খুব কেয়ার করেন, খাইয়ে দেয়, বিশেষ দিনে গোলাপ ফুল দেন।

কিন্তু অনেকদিন পর দেখা গেল সে আর তেমন তো করছেই আবার সম্মানও করছেন না। এগুলো ভালোবাসা না। বরং ভালোবাসা মানে সেটাই যে অনেক বছর পেরিয়ে গেলে হয়তো আপনাকে সেভাবে বিশেষ দিন কোনো ফুল দিচ্ছেন না কিন্তু অনেক সম্মান করছেন, কঠিন পরিস্থিতিতে আপনার পাশে থাকছেন। আমার কাছে এটাই ভালোবাসা। 

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit