সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

প্রধানমন্ত্রীর সঙ্গে ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শা‌র্লি আয়কর বুচওয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। মঙ্গলবার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। 

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, দুই দেশ বাণিজ্য বৃদ্ধির জন্য কৃষি, ওষুধ, আইসিটি, কৃষিভিত্তিক খাদ্যপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং টেক্সটাইলকে চিহ্নিত করেছে।

টানা চতুর্থ মেয়াদে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘানার প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্র বিষয়ক ও আঞ্চলিক একীকরণ মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ঘানার মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে শার্লি আয়োরকর কৃষি, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের কথা উল্লেখ করেন।

ঘানার পররাষ্ট্রমন্ত্রী আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ মহাসচিব নির্বাচনে তার দেশের প্রার্থিতার জন্য বাংলাদেশের সমর্থন চান। উল্লেখ, এবার আফ্রিকার দেশগুলো থেকে কমনওয়েলথ জেনারেল সেক্রেটারি নির্বাচিত হবেন।

আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাণিজ্য উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি পাট ও পাটজাত পণ্য এবং বস্ত্র সামগ্রীর কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, আফ্রিকার দেশগুলো বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে।

কমনওয়েলথ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এক সময় এই সংগঠনটি নিষ্ক্রিয় ছিল। কিন্তু সম্প্রতি এটি সক্রিয় হয়েছে। বিনিয়োগ ও মানবসম্পদ প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কমনওয়েলথ মহাসচিব পদে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit