সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

চেকবই’ ও ‘সময়ের সংলাপে’র মোড়ক উন্মোচন করলেন প্রাথমিক প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, বই ব্যক্তিকে আনন্দ, সমাজকে আলো, দেশকে দেয় সমৃদ্ধি। বই চেতনাকে শাণিত করে, বুদ্ধিকে প্রখর করে, বিবেককে জাগ্রত করে। তাই শুধু প্রিয়জন নয়, অপ্রিয় জনকেও বই উপহার দিতে হবে।

তিনি আজ বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন রচিত কাব্যগ্রন্থ ‘ চেকবই ও প্রবন্ধ সংকলন ‘সময়ের সংলাপ’ এর মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন। প্রতিমন্ত্রী গ্রন্থ দুটি পাঠকদের পড়ার অনুরোধ করেন।

মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, অতিরিক্ত সচিব মোছা: নূরজাহান খাতুন, মাসুদ আকতার খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিউর রহমান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোা. মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের অমর একুশের বইমেলায় মাহবুবুর রহমান তুহিনের কাব্যগ্রন্থ ‘চেকবই’ এনেছে তাম্রলিপি প্রকাশনী মেলার ১৫ নাম্বার প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। প্রবন্ধ সংকলন ‘সময়ের সংলাপ’ প্রকাশ করেছে ‘অনার্য পাবলিকেশন্স’ মেলার ৪৯৮-৫০১ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit