বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

জবাবদিহি করতে হবে পুতিনকে: ইইউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাভালনির এমন আকস্মিক মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। সোমবার ব্রেসলসে ২৭ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ভাষণ দেন তিনি। 

বৈঠক থেকে ফিরে এসেই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল নাভালনির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে তিনি বলেন, ‘আমরা ইউলিয়া নাভালনার প্রতি ইইউ গভীর সমবেদনা প্রকাশ করেছি। অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য ভ্লাদিমির পুতিন এবং তার সরকারকে জবাবদিহিতা করতে হবে।’ 

একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে।  নেদারল্যান্ডসের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হ্যাঙ্ক ব্রুইস স্লট বলেন, ‘এটি ভয়ানক যে আলেক্সি নাভালনি একটি মুক্ত ও গণতান্ত্রিক রাশিয়ার জন্য তার লড়াইয়ের চূড়ান্ত মূল্য পরিশোধ করেছেন’। 

এক্সে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়াকে ‘সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার’ আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্ট্রিফেন সের্জান বলেন, ‘ভ্লাদিমির পুতিনের শাসন আবারও তার আসল প্রকৃতি দেখিয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit