সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

দুই সপ্তাহের আগে দেওয়া হবে না নাভালনির লাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রহস্যজনকভাবে কারাগারে মৃত্যু হয়েছে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির। মৃত্যুর পাঁচদিন কেটে গেলেও তার লাশ দেখতে পায়নি পরিবার। এরইমধ্যে নাভালনির মৃতদেহ লুকিয়ে রাখাসহ একাধিক অভিযোগ তোলা হয়েছে। অবশেষে মঙ্গলবার আরও এক নতুন তথ্য সামনে এলো-দুই সপ্তাহের আগে ফেরত দেওয়া হবে না নাভালনির লাশ। পরীক্ষাগারে ‘রাসায়নিক বিশ্লেষণে’ থাকবে তার মৃতদেহটি। 

নাভালনির এক মুখপাত্র জানিয়েছে এ প্রক্রিয়ার শেষ হওয়ার পরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে নাভালনির লাশ। বিবিসি। রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুর এতদিন পরও তার মৃতদেহের সঠিক অবস্থান জানা যায়নি। ফলে তার সমর্থকসহ প্রিয়জনরা বেশ ক্ষোভ প্রকাশ করছে। সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে মর্মাহত হয়েছেন পুতিন-বিরোধী আরেক রাজনীতিবিদ ইলিয়া ইয়াশিন। 

স্বামী অবর্তমানে রাশিয়ার স্বাধীনতার পক্ষে কাজ করে যাওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ বলেও জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি বলেন, ‘যতদিন আমার হৃদয় আমার বুকে স্পন্দিত হবে, আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। যতদিন আমি বেঁচে থাকব, কোনো মন্দকে ভয় করব না।’

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit