শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৬৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৬ জনের। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৭ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ১১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৩৩৫টি। একই সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit