বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সরব ফ্রেন্ডশিপ শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View
রাশিদুল ইসলাম রাশেদ,কুড়িগ্রাম প্রতিনিধি : আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও সেমিনারে দুঃখ-দুর্দশার কথা তুলে ধরছে প্রাকৃতিক দুর্যোগের শিকার ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীরা। যা বাংলাদেশের মত জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের দাবি আদায়ে বড় ভূমিকা রাখছে। উত্তরের জেলা কুড়িগ্রাম জেলা প্রশাসক মিলানায়তনে আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা। ‘চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্তিতে তরুণদের ভূমিকা’ নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। তিনি জানান, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে ফ্রেন্ডশিপ শিক্ষার্থীদের সরব হওয়া দেশের জন্য খুবই ইতিবাচক।২০শে ফেব্রুয়ারি মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে জলবায়ু মোকাবিলায় ফ্রেন্ডশিপের কর্মসূচি নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সংস্থার শিক্ষা বিভাগ প্রধান ব্রিঃ জেঃ (অবঃ) ইলিয়াস ইফতেখার রসূল এবং স্বাগত বক্তব্য দেন- সহকারী পরিচালক রেজা আহমেদ। 
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন-জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার প্রমুখ।এতে অন্যান্যের মাঝে যোগ দেন, ফ্রেন্ডশিপের কুড়িগ্রাম রিজিওনাল কোঅরডিনেটর আব্দুস সালাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নেয়ামাত উল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীবৃন্দ।বক্তারা বলেন, নিয়মিত লেখা-পড়ার পাশপাশি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, প্রতিকূল পরিবেশে খাপ খাওয়ানো এবং সক্ষমতা বাড়ানোর কৌশল রপ্ত করছে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২১ সাল থেকে ইউরোপের কয়েকটি দেশের মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে ভার্চুয়াল মতবিনিময় করে আসছে তারা। ২০২৩ সালের জুনে ফ্রান্সে অনুষ্ঠিত ‘ইউরোপিয়ান ইয়ুথ ইভেন্ট’ এবং ডিসেম্বরে দুবাইতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে (কপ-২৮) অংশ নেয় ফ্রেন্ডশিপ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। 
ফ্রেন্ডশিপ কর্মকর্তারা আরও জানান, এগুলো সম্ভব হয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা “মালালা ফান্ডের” সহায়তায় ২ বছর মেয়াদী ‘ডিজিটাল লিটারেসি, কানেকটিভিটি এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স- ডিসিসিপি’ প্রকল্পের মাধ্যমে।  অপরদিকে, কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্তিতে বিশেষ ভূমিকা রাখায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিনকে সম্মাননা প্রদান করেন সংস্থার শিক্ষা বিভাগ প্রধান ব্রিঃ জেঃ (অবঃ) ইলিয়াস ইফতেখার রসূল । 

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit