সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

সৌদি ভিসা ছাড়াই ওমরাহ পালনসহ ভ্রমনের সুযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের স্থায়ী বাসিন্দারা ভিসা ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ করার জন্য তাদেরকে আগে থেকে কোনো ভিসা নিতে হবে না। 

সেই সঙ্গে তারা পর্যটনের উদ্দেশ্যে নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন, সে বিষয়টি বিবেচনা করা হবে না। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। 

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। 

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ প্রক্রিয়া সহজ, উন্নতমানের সেবা এবং পূণার্থীদের সৌদির সাংস্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা সহজলভ্য করার লক্ষ্যে সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে। 

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ পালনে যোগ্য ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের ওমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। এমন কি চাইলে এসব দেশের বাসিন্দারা সৌদিতে পৌঁছেই ওমরাহ পালনে আনুষ্ঠানিকা শুরু করে দিতে পারবেন।

সেই সঙ্গে এসব দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। তারা পর্যটনের উদ্দেশ্যে নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন; সে বিষয়টি বিবেচনা করা হবে না। এমন সুবিধা ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

একই সঙ্গে ট্রানজিট ভিসার মাধ্যমেও সেখানে ওমরাহ পালন করা যাবে। তবে তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে আসতে হবে। 

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit