সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করল ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। আর এ কারণে তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ।

জেরুজালেমে ইয়াদ ভাশেম হলোকাস্ট স্মৃতিসৌধে দাঁড়িয়ে কার্টজ ব্রাজিলের রাষ্ট্রদূত ফেডেরিকো মেয়ারকে বলেন, ‘ইসরায়েল ভুলবে না এবং আমরা ক্ষমাও করব না।

কার্টজ বলেন, আমার নামে এবং সব ইসরায়েলি নাগরিকের নামে প্রেসিডেন্ট লুলাকে বলুন যে, যতক্ষণ না তিনি তার বক্তব্য প্রত্যাহার করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি ইসরায়েলে পারসোনা নন গ্রাটা।

 দ্যা সিলভা রবিবার গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন এবং ফিলিস্তিনি ছিটমহলটিতে তেল আবিবের যুদ্ধকে ইহুদিদের বিরুদ্ধে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

লুলা দ্যা সিলভা বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা।

আদ্দিস আবাবায় সাংবাদিকদের ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এটা সৈনিকদের বিরুদ্ধে সৈনিকদের যুদ্ধ নয়। এটি একটি অত্যন্ত প্রস্তুত সেনাবাহিনী এবং নারী ও শিশুদের মধ্যে একটি যুদ্ধ।
এদিকে ইসরায়েলের এই পদক্ষেপের পর তেল আবিবে নিয়োজিত রাষ্ট্রদূতকে দেশে ডেকেছে ব্রাজিল।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit