সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ জাহাজ, জানাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্র জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা তদারকির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, রবিবার  ইয়েমেনের ভূখণ্ড থেকে হুতিদের ছোড়া জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাজ্যের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বেলিজের পতাকাবাহী, যুক্তরাজ্যের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি রুবিমারের দিকে দুটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হানলে ক্ষয়ক্ষতি হয়। জাহাজটি একটি বিপদ সংকেত জারি করে এবং জোটের একটি যুদ্ধজাহাজ অন্য একটি বণিক জাহাজের সাথে এমভি রুবিমারের ক্রুদের সহায়তা করার আহ্বানে সাড়া দেয়। ক্রুদের বাণিজ্যিক জাহাজে করে নিকটবর্তী বন্দরে নিয়ে যাওয়া হয়।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit