সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

লক্ষীছড়িতে পরিত্যক্ত অবস্থায়  ১টি দেশীয় তৈরী এসএমজি, ১টি ম্যাগজিন,৫ রাউন্ড গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষীছড়িতে পরিত্যক্ত অবস্থায়  ১টি দেশীয় তৈরী এসএমজি, ১টি ম্যাগজিন,৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে লক্ষীছড়ি থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া  অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে লক্ষীছড়ি বাজার এলাকায় অবস্থানকালে ভোর অনুমান ০৬.৩০ ঘটিকার সময় মোঃ ইব্রাহিম হোসেন মোবাইল ফোনের মাধ্যমে জানান যে, লক্ষীছড়ি থানাধীণ ০১নং লক্ষীছড়ি ইউপির ০৫নং ওয়ার্ডের  ময়ূরখীলস্থ  ফিরোজের আম বাগানের ভিতর পাহাড়ের ঢালুতে কে বা কাহারা পরিত্যক্ত অবস্থায় ০১টি এসএমজি ও ০৫ রাউন্ড গুলি রেখে গিয়াছে।

উক্ত সংবাদ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য থানা এলাকায় নিয়োজিত মোবাইল পার্টির সহায়তায় ঘটনস্থলে উপস্থিত হইয়া তথায় ১। ০১ (এক)টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ০১টি দেশীয় তৈরী এসএমজি। যাহা কাঠের বাট সহ লম্বা ৩১.৫ ইঞ্চি এবং কাঠের বাটটি লম্বা ৯ ইঞ্চি, ২। ০১ (এক)টি ম্যাগজিন, ৩। ০১ (এক)টি সাদা সুতি গেঞ্জির ছেড়া কাপড়ে মোড়ানো অবস্থায় ০৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধরকৃত অস্ত্রগুলি বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে ওসি অস্ত্রগার, পুলিশ লাইন্স, খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রেরন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit