রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সবচেয়ে বেশি যক্ষ্মা রোগীকে দত্তক নিয়ে প্রশংসিত মিমি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

বিনোদন ডেস্ক : যক্ষ্মা রোগ নিরাময়ে তিনটি পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। যক্ষ্মা রোগ নিরাময়ের জন্য নেওয়া পদক্ষেপের জন্য তিনটি ক্ষেত্রে বাংলাকে পুরস্কারে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার। আর সেখানে বিশেষ অবদান আছে মিমি চক্রবর্তীরও।

মিমি চক্রবর্তী বাংলায় সব থেকে বেশি যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছেন। দায়িত্ব নিয়ে তাদের দেখাশোনা করে সারিয়ে তুলছেন তিনি। বাংলায় যক্ষ্মা রোগী যারা আক্রান্ত তাদের দারুণ সেবা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। ওষুধের পাশাপাশি তাদের খাবার দাবারের দিকেও দেখভাল করা হচ্ছে।

দেশের যে কোনো নাগরিক যক্ষ্মা রোগীদের চিকিৎসা চলাকালীন তাদের খাবার যেমন ডাল, ডিম, মাংস, ইত্যাদির মতো পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারে। তারা নিক্ষয় মিত্র কর্মসূচির আওতায় যে কোনো যক্ষ্মা রোগীকে ছয় মাস থেকে শুরু করে তিন বছরের জন্য দত্তক নিতে পারে। আর এই ক্ষেত্রেই মিমি রাজ্যে সবচেয়ে বেশি যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছেন।

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit