মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

খাগড়াছড়ি পুলিশের বিশেষ অভিযানে ১৯১ কার্টুন  বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার এক।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা অবৈধ বিদেশী ১৯১ কার্টুন সিগারেট সহ তনয় চাকমা (২৭)নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ফেব্রুয়ারি)  সন্ধ্যার দিকে খাগড়াছড়ি সদর  থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম  গোপন সংবাদের ভিত্তিতে ভাইবোনছড়া ইউপিস্থ ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির বিপরীত পার্শ্বে মাসুদের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযুক্ত আসামী তনয় চাকমা (২৭)  এর টমটম তল্লাশী করে টমটমের ছাদের পর্দার নিচে রক্ষিত সারিবদ্ধভাবে ১৯১ কার্টুন/বক্স SILVER NANO ORIS  ব্র্যান্ডের বিদেশী সিগারেট সহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী  তনয় চাকমা (২৭) খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন এর চিত্তরঞ্জনপাড়ার বাসিন্দা বরেন্দ্র চাকমার ছেলে। খাগড়াছড়ি জেলা  পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যাক্তির দেহ ও টমটম তল্লাশীকালে টমটমের ছাদের পর্দার নিচে রক্ষিত সারিবদ্ধভাবে ১৯১ কার্টুন/বক্স SILVER NANO ORIS  ব্র্যান্ডের বিদেশী সিগারেট যার মূল্য (১৯১X১০০০)  = ১,৯১,০০০/- (এক লক্ষ একানব্বই হাজার) টাকা।আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানান সিগারেটের  প্যাকেটগুলো সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit