বিনোদন ডেস্ক : জানা গেছে, স্পর্শিয়ার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তিনি চট্টগ্রামের ছেলে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।

গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। আজ বুধবার ইনানী সমুদ্রসৈকতে চলছে তাদের বিয়ের আয়োজন, যেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা আছেন।
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৫৮