মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

ভালোবাসা দিবসে বিয়ে করলেন স্পর্শিয়া, বর কে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী স্পর্শিয়া। বুধবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিন ইনানি বিচে বিয়ের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার কক্সবাজার সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়েছে।

 স্পর্শিয়ার বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন। স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই রাজি হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে।

২০১১ সাল থেকে মিডিয়ায় পা ফেলেন অর্চিতা স্পর্শিয়া। শুরুতেই একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঁঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন এই নায়িকা। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit