বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

লোকসভা থেকে রাজ্যসভার প্রার্থী হলেন সোনিয়া গান্ধী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আর লোকসভায় দেখা যাবে না কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। তিনি এবার রাজস্থান থেকে রাজ্যসভায় আসতে চলেছেন। বুধবার রাজস্থানের রাজধানী জয়পুর গিয়ে রাজ্যসভার মনোনয়নপত্র জমা দেন সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ছেলে রাহুল গান্ধী ও রাজস্থানের দুই শীর্ষ নেতা অশোক গেহলট ও শচীন পাইলট উপস্থিত থাকবেন। রাহুল মাকে সঙ্গ দেবেন বলে আজ ভারত জোড়ো ন্যায় যাত্রা বন্ধ রাখা হয়েছে।

রাজস্থান থেকে এবার তিনজন রাজ্যসভায় যাবেন। বিধানসভার দলীয় সদস্য সংখ্যার হিসেবে বিজেপি থেকে দুইজন প্রার্থী রাজ্যসভায় যেতে পারবেন এবং কংগ্রেস থেকে একজন। সোনিয়াই সেখানে কংগ্রেসের একমাত্র প্রার্থী। ভারতে রাজ্যের বিধায়করাই ভোট দিয়ে রাজ্যসভায় প্রার্থীদের জেতান।

নেহরু গান্ধী পরিবারের সদস্যদের মধ্যে এর আগে ইন্দিরা গান্ধী একবার রাজ্যসভার সদস্য ছিলেন। বাকিরা সবসময় লোকসভার সাংসদ হিসেবে থাকাটাই পছন্দ করেছেন।

কংগ্রেস সূত্রের খবর, সোনিয়ার জায়গায় রায়বেরিলি থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করবে কংগ্রেস।

সোনিয়া গান্ধী লোকসভায় জিতে আসেন ১৯৯৯ সালে। সেবার কর্ণাটকের বেল্লারি ও উত্তরপ্রদেশের আমেঠি থেকে তিনি ভোটে জেতেন এবং পরে বেল্লারি আসনটি ছেড়ে দেন। ২০০৪ থেকে তিনি রায়বেরিলির লোকসভা সাংসদ। কিন্তু ২০১৯ সালেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন, আর লোকসভা লড়বেন না। মূলত স্বাস্থ্যের কারণেই তিনি আর লোকসভায় লড়তে চাননি।

২০০৪ সালে ইউপিএ লোকসভা ভোটে জেতার পর সোনিয়া প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী হন।

কংগ্রেস নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অভিষেক মণু সিংভি গতবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে নির্দল সদস্য হিসেবে রাজ্যসভায় জিতেছিলেন। এবার তৃণমূল আর তাকে রাজ্যসভার প্রার্থী করেনি। তার জায়গায় সাংবাদিক সাগরিকা ঘোষকে প্রার্থী করা হয়েছে। সিংভিকে হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী করেছে কংগ্রেস।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit