শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কারাগার থেকে যে হুঁশিয়ারি দিলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারাগার থেকে পাঠানো বার্তায় ‘চুরি করা ভোট’ নিয়ে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান। 

ডনের খবর অনুসারে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার পরিবারের মাধ্যমে কারাগার থেকে এক বার্তায় ‘পিটিআইকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্পণ করার’ জন্য পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি পিটিআইয়ের সোশ্যাল মিডিয়ার প্রশংসা করেন এবং ‘হয়রানি ও হুমকির মুখে’ ফর্ম -৪৫ পাওয়ার জন্য পোলিং এজেন্টদেরও প্রশংসা করেন।

ইমরান খান বলেন, পাকিস্তানের জনগণ তাদের রায় স্পষ্টভাবে ঘোষণা করেছে। পাকিস্তানের নির্বাচনে গণতন্ত্র ও নিরপেক্ষতার ভীষণ প্রয়োজন রয়েছে। ভোট চুরি করে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছি। এ ধরনের দিবালোকে ডাকাতি শুধু নাগরিকদের প্রতি অসম্মান নয়, দেশের অর্থনীতিকে আরও নিম্নগামী দিকে ঠেলে দেবে।

তিনি বলেন, পিটিআই কখনোই জনগণের ইচ্ছার সঙ্গে আপস করবে না। আমি আমার দলকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছি যে পিপিপি, পিএমএলএন এবং এমকিউএমসহ জনগণের ম্যান্ডেট ছিনতাই করেছে এমন কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত না হয়।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit