শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি, হতাহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার বিকালে নিউ ইয়র্ক সিটির ব্রংকসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে তর্কাতর্কির পর গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনও হামলা। একটি ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত।

তিনি বলেন, দূর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছে।

এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit