শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইসরায়েলের গুপ্তচর ঘাঁটিতে নিখুঁত হামলার দাবি হিজবুল্লাহর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের স্পর্শকাতর গুপ্তচরবৃত্তির স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে বলে, আল-রাডার সামরিক ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানোর জন্য তারা গাইডেড রকেট ব্যবহার করেছে।

এর একদিন আগেও হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রেইন্ট ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। 

এর আগে অপর এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের আল-এবাদ গোয়েন্দা স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। সোমবার এক রিপোর্টে বলা হয়েছে, হিজবুল্লাহ এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ১০০০ এর বেশি হামলা চালিয়েছে।

ইসরায়েলি আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ২৮ হাজার ৩৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা থামাবে না। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে হিজবুল্লাহরও বহু যোদ্ধা হতাহত হয়েছে। সূত্র: ইরনা

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit