শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

প্রথম আর্ট কলেজ চালু করল সৌদি আরব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম আর্ট কলেজ চালু করল সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত এই আর্ট কলেজ চালু করা হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই কলেজের জন্ম হল। 

রবিবার বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে ‘কলেজ অব আর্টসের’ উদ্বোধন হয়। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী হামেদ বিন মোহাম্মদ ফয়েজ এবং কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. বদরান আল-ওমর। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন দেশটির সংস্কৃতি ও শিল্প অনুরাগীরা।

ফয়েজ তার বক্তব্যে আর্ট সম্পর্কিত প্রতিষ্ঠানের তাৎপর্যের ওপর জোর দেন। তিনি বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে সংস্কৃতি ও শিল্প নিয়ে সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহানের প্রতিশ্রুতির প্রতিফলন এই আর্ট ইনস্টিটিউট।

তিনি বলেন, এই ইনস্টিটিউট হবে বিজ্ঞান ও সংস্কৃতির মধ্যে সংমিশ্রণের সূচনা। এই কলেজে ডিজাইন, পারফরমিং আর্টস এবং ভিজ্যুয়াল আর্ট বিষয়ক বিভাগ থাকবে। সূত্র: সৌদি গেজেট, আরব নিউজ, গালফ নিউজ

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit