শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

এবার চার উগ্র ইসরায়েলির ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলার জেরে চার উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন। নিষেধাজ্ঞার আওতায় তাদের ওপর আর্থিক কড়াকড়ি এবং ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, আজকের নিষেধাজ্ঞা মানবাধিকারের সবচেয়ে ভয়াবহ লঙ্ঘনের সঙ্গে জড়িতদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এখানে কী ঘটছে সে সম্পর্কে আমাদের পরিষ্কার হওয়া উচিত। 

তিনি বলেন, ইসরায়েলি বসতির চরমপন্থী ওই ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হুমকি দিচ্ছে। প্রায়ই মাথায় বন্দুক ঠেকিয়ে এই হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে তাদের ভূমি থেকে সরানো হচ্ছে, যে ভূমি অধিকারবলে ওই ফিলিস্তিনিদের।

ক্যামেরন বলেন, এই ধরনের আচরণ অবৈধ। এটা মেনে নেওয়া যায় না। ইসরায়েলকে শক্ত ব্যবস্থা নিতে হবে এবং বসতিস্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে হবে। আমরা প্রায়ই দেখছি, প্রতিশ্রুতি দেওয়া হয়, মুচলেকা দেওয়া হয়। কিন্তু তা মেনে চলা হয় না।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসের শুরুর দিকে পশ্চিম তীরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। সেসময় তিনি বলেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা বেড়েছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit