বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

শেষ টি-টোয়েন্টিতে ডাক পেলেন ফ্রেজার-ম্যাকগার্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছেন স্বাগতিক অস্ট্রেলিয়া। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পার্থে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে অভিষেক হতে পারে ফ্রেজার-ম্যাকগার্কের।

কিছুদিন আগেই লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ বলে সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। অজি এই ওপেনারের পারফর্মেন্স ভালো হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভাবনাতেও থাকতে পারেন তিনি। এদিকে শেষ টি-টোয়েন্টির জন্য বিশ্রামে রাখা হয়েছে পেসার হ্যাজেলউডকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্যই বিশ্রামে রাখা হয়েছে এই অজি পেসারকে। তার জায়গায় দলে অভিষেক হতে পারে আরেক নতুন ক্রিকেটার জাভিয়ের বার্টলেটের।

শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে আরও একটি নতুন মুখ। ওয়ানডে দলে অভিষেকের পর এবার টি-টোয়েন্টি দলেও অভিষেকের অপেক্ষায় আছেন সাউথ অস্ট্রেলিয়ার বোলার ওয়েস অ্যাগার। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলসহ দ্বিতীয় ম্যাচের বাকি ক্রিকেটাররা একাদশে থাকবেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit