বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ডিসেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রার ৮৭.৭০ শতাংশ অর্জন : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : চলতি ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৮৭.৭০ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে ২৩ হাজার ২২৭.১৯ কোটি টাকা। সোমবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক প্রশ্নের লিখিত উত্তরে এ সব কথা জানান অর্থমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৩০,০০০ (চার লাখ ত্রিশ হাজার) কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) ১৩,৬১৭.৫৭ (তের হাজার ছয়শত সতের দশমিক পাঁচ সাত) কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৪৩,৬১৭,৫৭ (চার লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত সতের দশমিক পাঁচ সাত) কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৭.৭০% শতাংশ অর্জিত হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব আদায়ের পরিমাণ (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) ১,৬৫,৬২৯.৭৫ (এক লাখ পয়ষট্টি হাজার ছয়শত উনত্রিশ দশমিক সাত পাঁচ) কোটি টাকা এবং স্ট্যাম্প ডিউটি খাতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ১৬২৬ (এক হাজার ছয়শত ছাব্বিশ) কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। এ সময়ে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে, যার পরিমাণ ২৩,২২৭.১৯ (তেইশ হাজার দুইশত সাতাশ দশমিক এক নয়) কোটি টাকা।

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit