স্পোর্টস ডেস্ক : জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পরেই জানা যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন প্রতিভাবান ফুটবলার সেবাস্টিয়ান হলার। ক্যান্সারকে জয় করে ফিরে তিনি প্রথম ম্যাচে নেমেই করেছিলেন গোল। এবার সেই হলারই নিজের দেশের জন্য গোল করে তুলে আনলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বর সবচেয়ে বড় সাফল্য।
নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় মহাদেশীয় শিরোপা জিতে নিল আইভরিকোস্ট। ম্যাচের জয়সূচক গোলটি করেন হলার। স্বাগতিক আইভরিকোস্ট এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব পার করতে পারবে কিনা তা নিয়েই ছিল সন্দেহ। তবে অনেক সমীকরণের ফাঁদ এবং প্রতিকূলতা পেরিয়া তারা জায়গা করে নেয় শেষ ষোলোতে। কোনোমতে নকআউটে উঠে তারা একে একে হারায় সেনেগাল, মালি ও কঙ্গো প্রজাতন্ত্রকে।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৪