বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আলিঙ্গনকে ভালোবাসার সার্বজনীন ভাষা হিসেবে বিবেচনা করা হয়। একটি আলিঙ্গন অনেক অর্থ বহন করতে পারে। আমরা আমাদের আবেগঘন মুহূর্তে প্রিয় মানুষকে আলিঙ্গন করি। কাউকে অভিবাদন করার সময় আলিঙ্গন করি অথবা বিদায় জানাতে। নীরব আলিঙ্গন হাজারও শব্দের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে।

ভালোবাসা এমন একটি আবেগ যা আপনাকে আলিঙ্গনের মতো ঘিরে রাখে। একটি আলিঙ্গন আপনাকে স্বপ্নের ঘোরে রাখতে পারে অথবা এটি আপনার জীবনকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কখনও কখনও নিঃসঙ্গ বা ভরসাহীন মানুষের কাছে এ আলিঙ্গন হয়ে ওঠে এক মহৌষধ। ভালোবাসার একটি চমৎকার অনুভূতি যখন কেউ আপনাকে আলিঙ্গন করে। পৃথিবীর বিখ্যাত অনেকেই এ দিনের অনুভূতিকে ভাষায় রূপ দিতে চেয়েছেন। যেমন-

‘আমি শিখেছি যে হাজারটা অর্থপূর্ণ শব্দের চেয়ে একটি ভরসাপূর্ণ আলিঙ্গন অনেক বেশি শক্তিশালী,’ অ্যান হুড।‘একটি সাধারণ আলিঙ্গনে এমন কিছু আছে যা সর্বদা হৃদয়কে উষ্ণ করে। এটি আমাদের ঘরে ফিরে যেতে স্বাগত জানায় এবং জীবনকে আরও সহজ করে তোলে,’ জনি রে রাইডার, জুনিয়র। ‘একটি আলিঙ্গনের মূল্য হাজার শব্দের। একজন বন্ধুর মূল্য তার চেয়েও বেশি,’  চার্লস কালেব কোল্টন। ‘একটি অর্থপূর্ণ আলিঙ্গন জীবনে অনেক ভালো কিছু করতে পারে,’  প্রিন্সেস ডায়ানা।

‘আমি সেখানেই থাকি যেখানে কেউ আমাকে হৃদয় থেকে আলিঙ্গন করে,’ স্টিভ আরউইন। ‘কখনও কখনও আপনি যা করতে পারেন তা হলো একজন বন্ধুকে শক্তভাবে আলিঙ্গন করা এবং তাদের ব্যথা আপনার নিজের মানসিক হার্ড ড্রাইভে স্পর্শের মাধ্যমে স্থানান্তরিত করা যেতে পারে,’ রিচেল ই. গুডরিচ।

‘আলিঙ্গন দিবস’ উষ্ণতা এবং ভালোবাসা জানাতে এই সপ্তাহে পালন করা বিশেষ দিনগুলোর মধ্যে একটি। মানুষ এই দিনে স্নেহ এবং ভালোবাসার একটি সুন্দর চিহ্ন হিসেবে তাদের সঙ্গীদের আলিঙ্গন করে। তারা একে অপরকে মৃদু আলিঙ্গনের মাধ্যমে তাদের ভালোবাসার উষ্ণতা প্রদান করে যা তাদের বন্ধনকে আরও শক্তিশালী করে।
 
চিকিৎসা বিজ্ঞানীর মতে, আলিঙ্গন আপনার স্ট্রেস হরমোন কমাতে পারে এবং যে দম্পতি সবচেয়ে বেশি আলিঙ্গন করে তারা জীবনে সবচেয়ে সুখী হয়। তারা আরও মনে করেন, একটি আলিঙ্গন হলো স্নেহের একটি সাধারণ প্রদর্শন যা বিভিন্ন ধরনের অব্যক্ত অনুভূতিগুলোর সঙ্গে যোগাযোগ করে।
 
সূত্র: এনডিটিভি, দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit