শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নির্বাচন সামনে রেখে টিকটকে অ্যাকাউন্ট খুললেন বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এমন একসময়ে এই প্ল্যাটফরমটিতে অ্যাকাউন্ট খুললেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। স্থানীয় সময় রোববার ২৬ সেকেন্ডের একটি ভিডিও আপলোড দিয়ে এই প্ল্যাটফরমটিতে যাত্রা শুরু করেন তিনি। খবর এএফপির। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চীনা এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমটি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। মার্কিন আইনপ্রণেতাদের একটি বড় অংশই এই প্ল্যাটফরমের সমালোচনা করেছেন। এমনকি বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির নেতারাও এই প্ল্যাটফরমের সমালোচনা করেছেন। তার পরও নির্বাচন সামনে রেখে জো বাইডেন টিকটকে অ্যাকাউন্ট খুললেন। 

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স টিকটকের মালিক প্রতিষ্ঠান। মার্কিন আইনপ্রণেতাদের অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রচারের জন্য এই প্ল্যাটফরমটিকে ব্যবহার করছে। তবে বাইটড্যান্স সবসময়ই এই অভিযোগ অস্বীকার করেছে। টিকটকে খোলা বাইডেনের অ্যাকাউন্টের নাম @বাইডেনএইচকিউ ক্যাম্পেইন। সেই অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে রাজনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। 
 
টিকটক ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অন্য দুই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে অ্যাকাউন্ট আছে। ফেসবুকে তার অ্যাকাউন্টের নাম জো বাইডেন এবং এক্সে তার অ্যাকাউন্টের নাম প্রেসিডেন্ট বাইডেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit