শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মাঝপথে পেলেন কোচের দায়িত্ব, অতঃপর দলকে বানালেন চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আইভরি কোস্ট। প্রথমার্ধে উইলিয়াম ট্রুস্ট-একংয়ের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আইভরি কোস্ট । ৬২ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে সমতায় ফেরার পর ৮১ মিনিটে সেবাস্টিয়ান হলারের গোলে জয় নিশ্চিত করে দ্য এলিফ্যান্টরা। এই নিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকাসেরা হলো আইভরি কোস্ট।

অথচ টুর্নামেন্টের গ্রুপ পর্বে কী বাজে পারফরম্যান্সই না দেখিয়েছে আইভরিয়ানরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গিনি-বিসাউওকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের দুই ম্যাচেই হারে দ্য এলিফ্যান্টরা। নাইজেরিয়ার কাছে ১-০ গোলে হারার পর ইকুইটেরাল গিনির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তার। ফলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে অনেকটা ভাগ্যের জোরে তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বের টিকিট পায় আইভরি কোস্ট।

দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে শেষ ষোলোর ঠিক আগে চাকরি হারান কোচ জ্যা-লুইস গ্যাসেত। আরও নাটকীয়তা বাকি তখনও অবশ্য। গ্যাসেতের স্থলাভিষিক্ত হন এমার্স ফায়ে। ফ্রান্সের ন্যান্তেসে জন্ম নিলেও ফায়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন আইভরি কোস্টের হয়ে। সাবেক এই মিডফিল্ডার আইভরি কোস্টের অনূর্ধ্ব ২৩ দলের পাশাপাশি জাতীয় দলের কোচ গ্যাসেতের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে সোজাসুজি আইভরি কোস্টের হেড কোচের দায়িত্ব পেয়ে যান ফায়ে।

আফকনের শিরোপা হাতে আইভরিয়ানদের উল্লাস। ছবি: সংগৃহীত

এই ঘটনায় এক প্রকার বিহ্বল হয়ে পড়েন ফায়ে। ৪০ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডার যে কখনই কোনো জাতীয় দল তো দূরের কথা, কোনো সিনিয়র দলকেই কোচিং করাননি। ফরাসি ক্লাব নিসেতে খেলার সময় ক্লাবটির ফুটবল কোচিং ক্লাসে যোগ দেন তিনি। ফুটবল কোচিং ডিপ্লোমা শেষ করে ক্লাবটির অনূর্ধ্ব ১৭ ও ১৯ দলকে কোচিং করান। এরপর ২০২১ সালে ফরাসি ক্লাব ক্লেরেমন্তের রিজার্ভ দলের কোচ হন।

২০২২ সালের মে মাসে আইভরি কোস্টের অনূর্ধ্ব ২৩ দলের কোচের দায়িত্ব পান ফায়ে। আর সেখান থেকেই ভাগ্য বদলে যাওয়ার শুরু তার। গ্যাসেতের বিদায়ের পর গত ২৪ জানুয়ারি আইভরি কোস্টের কোচের দায়িত্ব নিয়েই রাউন্ড অব সিক্সটিনে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি হন তিনি। তার দল টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে মালিকে অতিরিক্ত সময়ের খেলায় হারায়। সেমিফাইনালে ডিআর কঙ্গোর বিপক্ষে সেবাস্টিয়ান হলারের একমাত্র গোলে জয় পায় তারা।

সেরাটা ফাইনালের জন্যই তুলে রেখেছিল আইভরি কোস্ট। তারকায় ঠাঁসা নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে পাত্তা না পাওয়া আইভরিয়ানরা ফাইনালেও পিছিয়ে পড়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল উপহার দেন কেসি-হলাররা। দুই বছর আগে টেস্টিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া হলার সেমিফাইনালের পর ফাইনালেও ফায়ের তুরুপের তাস হয়ে আবির্ভূত হন। গোল করে দলকে ৯ বছর পর  আফ্রিকা সেরা বানান তিনি। আর প্রথম ন্যুনতম অভিজ্ঞতা নিয়েও ফায়ে হলেন জাতীয় বীর। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit