বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

পুঁজিবাজারে সূচকের পতন, লেনদেন বাড়ল সিএসইতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১২ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৬ কোটি ৪৮ লাখ টাকা।

তবে সিএসইতে এদিন কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৪৩ দশমিক ৭১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৬১ দশমিক ৫১ পয়েন্টে ও ১১ হাজার ১১২ দশমিক ৩২ পয়েন্টে। এ ছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ৪ দশমিক ২৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩১৪ দশমিক ৮৯ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৬২৫ দশমিক ৭২ পয়েন্টে ও ১ হাজার ১৮৫ দশমিক ৬৮ পয়েন্টে।

সিএসইতে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার ডিএসইতে সোমবার কমেছে দুইটি সূচকের মান। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৪ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৪ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৩ দশমিক ৯৪ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক বেড়েছে ৬ দশমিক ০০৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৬৫ দশমিক ৯৩ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনও। লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। এছাড়া সোমবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। এ ছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশন, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, এবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং মিলস্‌, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও অ্যাডভেন্ট ফার্মা ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit