শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

৪০টি রুশ ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।রুশ হামলায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি পেট্রোল স্টেশনে আগুন লেগে সাতজনের প্রাণহানির পরদিন এ ঘোষণা দিল কর্তৃপক্ষ।

এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘ইউক্রেনে রাতভর ৪৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ৪০টি ধ্বংস করা হয়েছে।’

ড্রোন হামলার বিষয়ে দিনিপ্রোর গভর্নর সের্গেই লাইসাক বলেছেন, দিনিপ্রোর দক্ষিণাঞ্চলে ড্রোনের আঘাতে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
 
রাজধানী কিয়েভ এবং কেন্দ্রীয় চেরকাসি অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, খারকিভ অঞ্চলের ভোডিয়ানে গ্রামে বোমা হামলায় ৫৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। 
 
এর আগের দিন শনিবার খারকিভে রুশ ড্রোনের আঘাতে একটি পেট্রোল স্টেশনে আগুন লেগে যায়। এতে সাতজনের প্রাণহানি ঘটে। এছাড়াও এদিন ওডেসার ব্ল্যাক সি বন্দরেও ড্রোন হামলা হয়। 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit