শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সাকিবের অধিনায়কত্ব ছাড়ার চিঠি নিয়ে যা জানাল বিসিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের একটি বেসরকারি টেলিভিশনকে ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরও বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না। সাকিব নিজ থেকে অধিনায়ক ছাড়ার ব্যাপারে ঘোষণা দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী জানিয়েছেন— এখনো সাকিবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠায়নি বিসিবি। 

সাকিব অধিনায়ক থাকবে কি না ভবিষ্যতের দিকে ঝুঁকবে বাংলাদেশ ক্রিকেট, সেই সিদ্ধান্ত হয়তো আজ বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত কাগজ-কলমে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব। তবে বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন তিনি বিসিবিকে জানিয়ে রেখেছেন বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়বেন। 

বছর শেষ হয়ে ফেব্রুয়ারি চলে এলো— এখনো বিসিবি সাকিব থেকে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি জানান, এ ধরনের কোনো তথ্য বা চিঠি (অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে) আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। আমি আবারও বলি এগুলো কিন্তু আমাদের জন্য রুটিন ব্যাপার।  তিনি আরও জানান, অধিনায়ক বলেন বা সিলেকশন প্যানেল বলেন, তাদের যখন মেয়াদ শেষ হবে, এটা স্বাভাবিকভাবে বোর্ডে আসবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেবে বোর্ড।

সাকিবের অনুপস্থিতিতে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি বেশ ভালোভাবেই রয়েছেন বলে জানা গেছে। সাকিবই কি অধিনায়ক থাকবেন নাকি নতুন কারোর দিকে যাবে বিসিবি সেই আলোচনাও হবে বোর্ডসভায়।

এটা আমাদের এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে। অধিনায়ক বলেন বা সহঅধিনায়ক বলেন কিংবা নির্বাচক প্যানেল বলে তাদের একটা নির্দিষ্ট মেয়াদের নিযুক্ত হয়। সেটা উত্তীর্ণ হলে যাদের দায়িত্ব দেওয়া হয় তারা যদি চালিয়ে যেতে চান তখনো বোর্ডের অনুমোদনের প্রয়োজন হয়, আবার কাউকে পরিবর্তন করতে চাইলেও বোর্ডের অনুমোদন লাগে। তবে সেভাবেই আমাদের এজেন্ডায় রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit