শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে। ধীরে ধীরে উন্নতি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ুবিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হেমলিয়ারসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফডি) কার্যক্রম চালু আছে। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।  

তিনি বলেন, আমরা কোনো নিদিষ্ট দেশের ওপর নির্ভরশীল নই। কিন্তু আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি, আইডিয়া নিই, বড় করি। আর্থিকভাবে বিভিন্ন পার্টনার আমাদের সহায়তা করে।  

এডিবি ও ফ্রান্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ তো এখন ভালো করছে। তবে আমরা সমস্যা থেকে একেবারে বের হয়ে গেছি, তা কিন্তু নয়।  

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit