রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

মদ্যপানের পর বেহুঁশ হয়ে হাসপাতালে, মুখ খুললেন ম্যাক্সওয়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী ইনিংসের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সে সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। খারাপ সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

ঘটনা খুব বেশিদিন আগের নয়। ৫৫ বলে ১২০ রানে ঝোড়ো ইনিংস খেলে খবরের শিরোনাম বনে যাওয়া ম্যাক্সওয়েল কিছুদিন আগে বিতর্কিত হয়েছিলেন মাঠের বাইরের এক কাণ্ডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সে সময় বিশ্রাম দেয়া হয়েছিল অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে। যেন ক্লান্তি কাটিয়ে ফুরফুরে মেজাজে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
 
ছুটি পেয়ে ওই সময় গলফ ইভেন্টের আমন্ত্রণ পেয়ে অ্যাডিলেইডে যান তিনি। গলফ খেলার পর সন্ধ্যায় স্থানীয় এক হোটেল একটি কনসার্টে যান তিনি। যেখানে পারফর্ম করেন সাবেক অজি পেসার ব্রেট লি ও তার ব্যান্ড। সেখানেই মদ্যপান করতে করতে এক পর্যায়ে ব্যান্ডের সাজঘরে অজ্ঞান হয়ে পড়েন তিনি। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেয়া হয়। যদিও আশঙ্কা করার মতো কিছু ঘটেনি।  প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পান হাসপাতাল থেকে।
 
সে সময়ের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি জানতাম যে সপ্তাহখানেক ছুটি আছে আমার… তবে হ্যাঁ, অবশ্যই ওই ঘটনা আদর্শ কিছু নয় এবং ওই সময়টাও। তবে এক সপ্তাহের ছুটি ছিল আমার… জানতাম যে, খেলা থেকে এক সপ্তাহ দূরে থাকব।’
 
তবে নিজেকে দ্রুত রিকভার করতে পেরেছিলেন ম্যাক্সওয়েল। ঠিক সময়ে মাঠে ফিরে ব্যাট হাতে শাসনও করছেন বোলারদের। তিনি বলেন, ‘এরপর ফিরে এসেছি, রানিং শুরু করেছি দ্রুত, জিমে গিয়েছি, খুব ভালো অনুভব করেছি এবং তরতাজা হয়েই ফিরেছি। এই টি-টোয়েন্টি সিরিজ ও সামনের সব লড়াইয়ের দিকে তাকিয়ে প্রস্তুত হয়েই ফিরেছি।’
 
তবে এই ঘটনা তোলপাড় ফেলে দেয় অস্ট্রেলিয়ান ক্রিকেটে। যদিও সে সময় পাশে পেয়েছিলেন বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে। তাই কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি। ম্যাক্সওয়েল বলেন, ‘কোচ, বেইলস (জর্জ বেইলি), সংশ্লিষ্ট সবাই ছিল অসাধারণ। সবার প্রতি দারুণভাবে কৃতজ্ঞ আমি। বেশ দ্রুতই সামনে তাকিয়েছি আমি। (শুক্রবারের ঘটনার পর) সোমবারই ট্রেনিংয়ে ফিরেছি এবং বেশ ভালো অনুভব করেছি।’টানা দুই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয়া অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit