শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

আবারও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হাসপাতালে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। 

সম্ভাব্য মূত্রাশয়সংক্রান্ত সমস্যার উপসর্গ দেখা দেওয়ায় এবার অস্টিনকে হাসপাতালে নেওয়া হলো।

সপ্তাহ কয়েক আগেই অস্টিনকে হাসপাতালে থাকতে হয়েছিল। তবে তখন তিনি তার হাসপাতালে থাকার বিষয়টি বিতর্কিতভাবে গোপন রেখেছিলেন। 

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য গত ডিসেম্বরের পর জানুয়ারিতেও জনসাধারণের দৃষ্টি থেকে কার্যকরভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন অস্টিন। 

অস্টিন প্রাথমিকভাবে তার রোগ শনাক্ত ও চিকিৎসা উভয় বিষয় প্রেসিডেন্ট জো বাইডেনসহ সরকারের বাকিদের কাছ থেকে গোপন রেখেছিলেন।

৭০ বছর বয়সি অস্টিনকে গতকাল রোববার বিকালে হাসপাতালে পাঠানো হয়। এবার তাকে হাসপাতালে পাঠানোর প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি জনসাধারণকে জানানো হয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনী, হোয়াইট হাউস ও কংগ্রেসের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।
অস্টিনকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি প্রতিরক্ষা উপমন্ত্রী ও মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ছাড়া হোয়াইট হাউস ও কংগ্রেসকে তা অবহিত করা হয়েছে।

অস্টিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা কিংবা ভর্তি করা হলে তিনি কত দিন সেখানে থাকবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

তবে রাইডার তার বিবৃতিতে উল্লেখ করেছেন যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শ্রেণিবদ্ধ (গোপনীয়) যোগাযোগব্যবস্থা তার সঙ্গে নিয়ে এসেছেন। তিনি তার দাপ্তরিক কাজ ও দায়িত্ব পালন করে যাবেন।

আগের বার হাসপাতালে থাকার তথ্য গোপন রাখায় ব্যাপক রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছিলেন অস্টিন। এ জন্য চলতি মাসের শুরুর দিকে তিনি ক্ষমা চান।
 

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit