শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

পাকিস্তানে নির্বাচনের ফল দেরি, বিক্ষোভে আহত এনডিএম দলের প্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) দলের প্রধান মহসিন দাওয়ার গুলিতে আহত হয়েছেন। দেশটির খাইবারপাত্তুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। 

শনিবার নির্বাচনে ফল ঘোষণায় দেরি হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করার সময় তার ওপর এ হামলা হয়।

মোহসিন দাওয়ার পাকিস্তানের পার্লামেন্টের সাবেক সদস্য। তার সহযোগী দলের নেত্রী বুশরা গহর হামলার বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন। 

গহর ও এনডিএমের আরেক নেতা আফ্রাসিয়াব খটক অভিযোগ করেছেন, বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাওয়ারের ওপর গুলি চালিয়েছে। তবে এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি পুলিশ।

গহর এ হামলাকে কাপুরুষোচিত বলে নিন্দা জানিয়েছেন। তিনি এ হামলার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনকে দায়ী করেছেন।

দাওয়ার খাইবারপাত্তুনখাওয়া প্রদেশের বাজাউর এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত এনএ-৪০ আসনের প্রার্থী। তিনি নির্বাচনে ফল ঘোষণার দেরি হওয়ার প্রতিবাদে ও কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন।

খাইবারপাত্তুনখাওয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত এলাকাগুলোতে নির্বাচনী র্যালি করার সময় দাওয়ারের গাড়িবহরে প্রায় এক মাস আগে হামলা হয়। তখনো গুলি চালায় হামলাকারীরা।

ডনডটকমকে বুশরা গহর বলেছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ হামলার ঘটনায় জেলা প্রশাসনকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার দাবি জানান গহর। তবে তিনি এ–ও বলেন, তিনি প্রশাসনের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

এ হামলার ঘটনায় বেলুচিস্তান ন্যাশনাল পার্টি মেঙ্গল (বিএনপি-এম), মানবাধিকারবিষয়ক সাবেক মন্ত্রী শিরিন মাজারি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ফরহাতুল্লাহ বাবর, পাকিস্তানের মানবাধিকার কমিশন নিন্দা জানিয়েছে এবং তদন্ত দাবি করেছে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit