সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

ছুটির দিনে বাণিজ্য মেলার শাটল বাসে উপচে পড়া ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে কুড়িল বিশ্বরোড বিআরটিসি শাটল বাস কাউন্টার ঘুরে দেখা যায়, বাণিজ্য মেলা উপলক্ষ্যে অস্থায়ী কাউন্টার বসানো হয়েছে। শুরুতে কম থাকলেও, ভিড় বাড়তে থাকায় গত সপ্তাহ থেকে কাউন্টারে লোকবল বৃদ্ধি করা হয়েছে।

কাউন্টারে টিকেট বিক্রির লোক থেকে শুরু করে টিকেট চেকিং এবং লাইন ধরে বাসে ওঠার শৃঙ্খলা ঠিক রাখার জন্য আলাদা আলাদা লোক কাজ করছেন। ভিড় কেমন জানতে চাইলে কাউন্টার কর্মচারী কাওসার সময় সংবাদকে বলেন, শুধু ছুটির দিন না, প্রতিটি দিনই ভিড় হচ্ছে। তবে শুক্র-শনিবার সকাল থেকেই উপচে পড়া ভিড় থাকে। বাণিজ্য মেলা শুরুর প্রথম সপ্তাহে বাস পূর্ণ হতে আধাঘণ্টা সময় লাগতো। এখন দুই মিনিটে বাস পূর্ণ হয়ে যায়।
 
প্রতিদিন কী পরিমাণ টিকেট বিক্রি হচ্ছে জানতে চাইলে কুড়িল কাউন্টারের রব্বানি বলেন, ছুটির দিনগুলোতে শুধু কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্য মেলার শাটল বাস সার্ভিসে লাখের ওপর টিকেট বিক্রি হয়। বাস সার্ভিস প্রসঙ্গে ইমি নামে এক যাত্রী বলেন, এ নিয়ে এবার দ্বিতীয়বার বাণিজ্যমেলা যাচ্ছি। শুরুর দিকে টিকেট কেটে বাসের জন্য অপেক্ষা করতে হতো। এখন একের পর এক বাস আসছে। অপেক্ষার কষ্ট কমেছে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট বেড়েছে।
 
আরেক যাত্রী শোয়েব বলেন, দ্বিতল বাস ভ্রমণ একদিকে যেমনি আরামদায়ক অন্যদিক সাশ্রয়ী। এখানে শাটল বাস সার্ভিস ছাড়া গাড়ি বা সিএনজিতে বাণিজ্য মেলা গেলে কমপক্ষে আসা-যাওয়া ৬০০ টাকা খরচ হয়ে যায়। শাটল সার্ভিস থাকায় এ খরচ নেমে এসেছে ৭০ টাকায়।
 
শুধু কুড়িল বিশ্বরোড না, ফার্মগেট থেকেও সরাসরি বিআরটিসি বাস যাচ্ছে বাণিজ্য মেলায়। প্রতিদিন ৬৪টি বিআরটিসি বাস শাটল সার্ভিস দিচ্ছে। ৪০টি বাস ছাড়ছে কুড়িল থেকে আর ২৪টি ফার্মগেট থেকে। তবে শুক্র-শনিবার ভিড় থাকায় এ দুই দিন ১৬১টি বাস শাটল সার্ভিস দিয়ে থাকে। কুড়িল থেকে বাণিজ্য মেলা যেতে টিকেটের দাম ধরা হয়েছে ৩৫ টাকা এবং ফার্মগেট থেকে ৭০ টাকা। ছুটির দিনে বাস বাড়ালেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit