মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

মাটিরাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই রাউন্ড কার্তুজসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর-বরঝালা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর-বরঝলা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল চাঁদাবাজির উদ্দ্যেশ্যে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় সেনাবাহিনী-পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে দুই রাউন্ড কার্তুজসহ একটি দেশে তৈরি পিস্তল উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান  জানান, উদ্ধার করা দুই রাউন্ড কার্তুজসহ পিস্তলটি মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে মাটিরাঙ্গা জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit