বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

মাটিরাঙ্গায় কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সামগ্রী বিতরন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সুস্থ মাতৃত্ব গঠনে স্থানীয় সরকার ও জাইকার অর্থায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৪টি কমিউনিটি ক্লিনিকে  গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবায় সহায়ক চিকিৎসা সামগ্রী  বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি)দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের বাস্তবায়নে গর্ভবতী মায়েদের  স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক ডা:কে এম আমজাদ হোসেন, এসময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আবুল হাসনাত   মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহ জাহান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাভনী চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,গোমতি ইউপি চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন,বড়নাল ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াছ,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)  জাইকার উপজেলা সন্বময়কারী রুনি চাকমা সহ জনপ্রতিনিধি, মেডিকেল অফিসার পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ, পরিকল্পনা কল্যাণ সহকারীগণসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্য সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম জানান, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের চিকিৎসা সেবার কথা চিন্তা করে বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দূর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে মাকে সুস্থ রাখতে নিরাপদ মাতৃত্ব তৈরি করতে হবে। মা সুস্থ হলেই শিশু সুস্থ হবে আর তখনই আমরা সুষ্ঠু জাতি তৈরি করতে পারবো। সুষ্ঠু জাতি গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী সামগ্রী বিতরণ কালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন উপজেলার প্রত্যান্ত অঞ্চলের পিছিয়ে মানুষের চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন সুস্থ মাতৃত্ব গঠনে স্থানীয় সরকার ও জাইকার অর্থায়নে যেসব সামগ্রী বিতরণ করা হয়েছে তা ভালো উদ্যোগ।গর্ভবতী মায়েদেরকে নরমাল ডেলিভারী করার জন্য এসব সামগ্রী কমিউনিটি ক্লিনিকে প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit