শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে ঋন কার্য্যক্রমে সহজীকরনে এবি ব্যাংকের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ এবং এজেন্ট ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা। বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ প্রদান করবে এই আর্থিক প্রতিষ্ঠানটি। সহজ শর্ত, স্বল্প সুদ আর যে কোন বুথ থেকে বিনা খরচে ঋণের টাকা উত্তোলন করার সুবিধা থাকছে এই স্মার্ট কার্ড ঋণ ব্যবস্থায়। নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় ১৪০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয় এবং পর্যায়ক্রমে তাদেরকে ঋণ সেবার আওতায় নিয়ে আসা হবে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্র্যান্ড সিলেটের বলরুমে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ এবং এজেন্ট ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। বর্তমান প্রতিযোগিতার বাজারে কোনো ব্যাংক গ্রাহককে বিমুখ করতে চায় না। কিন্তু ইনফরমেশন গ্যাপের জন্য অনেক সময় ব্যাংক থেকে কাস্টমারকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা সম্ভব হয় না। এজন্য অভিযোগ আসে। সেক্ষেত্রে গ্রাহক সকল ইনফরমেশন জেনে নিয়ে সঠিক পথে এগুলে ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সেবা পাবেন।

ব্যাংকের প্রধান কার্য্যারয়ের ভিপি আজিজুল ইসলাম মল্লিক ও এসএভিপি দিলরুবা স্মৃতির যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্লাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও কে.এম মহিউদ্দিন আহমদ।সভাপতির বক্তব্যে তারিক আফজাল বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করে নারীদের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা হয়ে উঠতে এসএমই প্রকল্প সহযোগিতা করবে। এভাবে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি সহজসাধ্য হবে।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit