বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

রাজধানীতে ৮তলা থেকে গৃকর্মীকে ফেলে হত্যা, রক্তাক্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুরে বহুতল একটি ভবনের অষ্টমতলা থেকে ফেলে কিশোরী এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ ওঠেছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরী হলেন- প্রীতি (১৫)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের লুকেশ উড়ান এর সন্তান।

জানা যায়, এট আগে গতো ৪ আগস্ট এই বাড়ির একই ফ্ল্যাট থেকে পড়ে গৃহকর্মী শিশু ফেরদৌসী গুরুতর আহত হয়। ওই ঘটনার পর শিশুটির মা জোসনা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শাহাজাহান রোডের ২/৭ বাসার অষ্টমতলা থেকে এক কিশোরী নিহত হয়। এ সময় তার রক্তাক্ত লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এর আগেও এই ভবনের একই ফ্ল্যাট থেকে গত বছরের আগস্ট মাসে আরেক গৃহকর্মী পড়ে রক্তাক্ত হয়। ওই সময় তার শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই বাসায় বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা জানান, গৃহকর্তা দাবি করেছেন গৃহকর্মী তার বাসা থেকে পড়ে গিয়ে মারা গেছে। তবে, আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর আমরা বিস্তারিত জানাতে পারব।

 

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit