শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মানুষের শরীরে শুরু হল ক্যানসারের টিকার ট্রায়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : লন্ডনে শুরু হল ক্যানসারের টিকার ট্রায়াল। কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তিই ক্যানসারের টিকা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি ক্যানসারের কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করবে বলে আশাবাদী বিজ্ঞানী মহল।

লন্ডনের ইম্পিরিয়াল কলেজ এনএইচএস হেলথকেয়ার ট্রাস্ট এবং ইম্পিরিয়াল কলেজের বিজ্ঞানীদের নেতৃত্বেই প্রাথমিক পর্যায়ের মোবিলাইজ ট্রায়াল শুরু হল লন্ডনে। ব্রিটিশ সরকারের কড়া নজরদাড়িতে টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্না এই ট্রায়াল প্রক্রিয়াটি পরিচালনা করছে।

পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ হাসপাতালের রোগীদের মধ্যেই প্রথম ক্যানসারের টিকার ট্রায়ালের কাজ শুরু হয়েছে। গবেষকেরা দাবি করছেন, এই টিকা মূলত ফুসফুসের ক্যানসার, ত্বকের ক্যানসার এবং অন্যান্য সলিড টিউমারের বিরুদ্ধে উপযুক্ত হাতিয়ার হিসাবে কাজ করবে।

এমআরএনএ-৪৩৫৯ টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তির বয়স ৮১ বছর। তিনি ত্বকের ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়াই করছেন। ওষুধ এবং চিকিৎসা করিয়ে তেমন ফলাফল না পাওয়ায় নিজের ইচ্ছাতেই তিনি ক্যানসারের টিকার ট্রায়ালে অংশ নিয়েছেন।

গত ১০-১২ বছর ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার জন্য এমআরএনএ প্রতিষেধকের প্রয়োগ নিয়ে কাজ করা হচ্ছে। এত দিন গবেষণার কাজ যে গতিতে চলছিল, কোভিডের কারণে সেই গতি অনেকটাই বেড়ে গিয়েছে।

এমআরএনএ শরীরকে লড়াই করার জন্য বিশেষ ধরনের ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়, যা কোভিডের মতো রোগের জীবাণুর সঙ্গে লড়াই করার অ্যান্টিজেন উৎপাদন করতে সাহায্য করে। একইভাবে এমআরএনএ প্রযুক্তি ক্যানসার কোষ খুঁজে বার করতে এবং ধ্বংস করার জন্য শরীরের প্রতিরোধতন্ত্রকে নির্দেশ দেবে, এমনটাই মনে করছেন গবেষকেরা।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit