শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রেফারিদের বকেয়া টাকা দ্রুতই পরিশোধের আশ্বাস বাফুফের

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলের অন্যতম অংশ রেফারিং। ঘরোয়া ফুটবলে রেফারিরা বরাবরই অবহেলিত। তাদের সম্মানী থাকে বকেয়া। বাফুফের কাছে রেফারিদের পাওনা কোটি টাকা। সেই টাকা দ্রুতই প্রদানের আশ্বাস দিয়েছেন বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ।

আজ বাফুফে ভবনে বাংলাদেশের ১১জন রেফারিকে ফিফা কর্তৃক প্রেরিত ব্যাজ প্রদান করেছে বাফুফের সিনিয়র সহ সভাপতি এবং বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং রেফারিজ কমিটির অন্যান্য সদস্যরা।

আজ সংবাদ সম্মেলনে রেফারিদের সম্মানী বকেয়া সম্পর্কে সালাম মুর্শেদি বলেন, ‘আমরা চেষ্টা করছি দ্রুতই রেফারিদের বকেয়া পরিশোধ করার। আমাদের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে আমরা স্বীকার করছি। তবে দ্রুতই তাদের বকেয়া টাকা পরিশোধ করা হবে। ’

বকেয়া টাকা পরিশোধের জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন সালাম মুর্শেদি। তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি ইভেন্টের বাজেটের মধ্যে রেফারিদের সম্মানীর কথা উল্লেখ থাকবে। যেন ইভেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা টাকা বুঝে পান। আর বকেয়া টাকা আমরা বিভিন্ন মেয়াদে দিয়ে পরিশোধ করে দিব। এই মাসেই আমরা বড় অংকের একটা বকেয়া শোধ করার পদক্ষেপ নিয়েছি। আরও কিছুটা সময় লাগবে। তবে দ্রুত সময়ের মধ্যেই বকেয়া  পরিশোধিত হবে।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit