বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

প্রধানমন্ত্রীকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় প্রেসিডেন্ট লিখেছেন- দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে সংহতি, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে শক্তিশালী সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়।

তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালীকরণে প্রতিফলিত স্থির অগ্রগতিতে আমি উৎসাহিত হয়েছি।

তিনি আরও বলেন, গত আগস্টে ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগে আপনার উপস্থিতির কারণে এটি আরও মজবুত হয়েছে।
মাতামেলা সিরিল রামাফোসা বলেন, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে, দক্ষিণ আফ্রিকা দুদেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপাক্ষিক সম্পর্কের আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য কামনা করে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধনকে আরও জোরদার ও সুসংহত করার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন।
 

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit