শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সাবিনাদের বিপক্ষে গোল পেলেও জয় পাননি সানজিদা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় নারী ফুটবল লিগের ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের দুই তারকা ফুটবলার সাবিনা খাতুন ও সানজিদা আক্তার। আজ সোমবার একে অপরের বিপক্ষে লড়েছেন। যেখানে সানজিদা দর্শনীয় এক গোল করলেও জেতেনি তার দল ইস্টবেঙ্গল। সাবিনাদের কিকস্টার্টের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে তারা।

প্রথম বিদেশি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে ইতিহাস গড়েছেন সানজিদা। এই গোল দর্শকদের মনে থাকবে বহুকাল। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করে তাক লাগিয়ে দেন এই ফরোয়ার্ড। সাবিনাদের গোলরক্ষক লাফিয়ে উঠেও বলের ছোঁয়া পাননি।  

কলকাতায় ইস্টবেঙ্গলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের হয়ে কারিশমা পুরুষোত্তম, সোনিয়া মারাখ ও অরুনা বাগ একটি করে গোল করেন। প্রথম মিনিটেই গোল করেছে সাবিনার দল। কর্ণার থেকে অরুনা হেড করে লিড এনে দেন। ৩১ মিনিটে কিকস্টার্ট ব্যবধান দ্বিগুণ করে। ০-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল।

৪৭ মিনিটে স্বাগতিকদের হয়ে এক গোল শোধ দেন সানজিদা। কিন্তু ৮ মিনিট পর আরেকটি গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচ থেকে আবার ছিটকে দেয় কিকস্টার্ট। একাদশে না থাকলেও ম্যাচের ৮৬তম মিনিটে কিকস্টার্টের জার্সিতে মাঠে নামেন সাবিনা।

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit