শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই নোয়াখালীতে রুফটপ সোলার প্রসারে সভা দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি। ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

পুনমকে নিয়ে স্বামী স্যামের চাঞ্চল্যকর মন্তব্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : উত্তর প্রদেশের কানপুরে জন্ম নেওয়া পুনম পাণ্ডে রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। ২০১৩ সালে ‘নশা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় পুনম পাণ্ডের। তবে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় পুনম পাণ্ডে লাইমলাইটে আসেন।

সম্প্রতি ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার একদিন পর প্রকাশ্যে এসে জানান, তিনি বেঁচে আছেন। মূলত বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে ‘জরায়ুমুখের ক্যানসার’ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই নাকি এমনটি করেছিলেন এই অভিনেত্রী। এরপরই সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন পুনম।

এবার রুদ্ধশ্বাস ঘটনার পর চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অভিনেত্রীর স্বামী স্যাম বম্বে। 

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্যাম বম্বে দুটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। এক, পুনমের সঙ্গে তার এখনও বিচ্ছেদ হয়নি। দুই, পুনম দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা। একদিন সবাই ওকে বুঝবেন।

স্যাম দাবি করেন, যখন পুনমের মৃত্যুর খবর রটেছিল তখন থেকে তিনি সেই খবর অবিশ্বাস করেছেন। তার মতে, পুনমের খারাপ কিছু হয়নি সেটা তিনি অন্তর থেকে অনুভব করতে পেরেছেন। যুক্তি, কারও সঙ্গে কেউ যদি অন্তর থেকে একাত্ম থাকেন তা হলে এই ধরনের অনুভূতি তৈরি হয়। তার ক্ষেত্রেও সেটাই। 

সেই জোরেই তিনি সংবাদমাধ্যম এবং সামাজিক পাতায় দাবি জানিয়েছিলেন, অভিনেত্রীর কিছুই হয়নি। তিনি বিশ্বাস করতে পারছেন না। খুব শিগগিরিই কিছু একটা জানাতে পারবেন। সবটা প্রকাশ্যে আসবে। এই জায়গা থেকেই তিনি খুশি, পুনম বেঁচে আছেন। ভালো আছেন।

একই সঙ্গে পুনমের প্রতি তার জোরালো সমর্থন, দেশের সবচেয়ে শক্তিশালী নারী। তাই তো জরায়ুর ক্যান্সারের মতো বিষয়কে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পেরেছেন। এখনও মানসিক দিক থেকে মারাত্মক শক্তিশালীরা চট করে নিজের জীবনে মৃত্যুকে ঠাঁই দিতে পারেন না। পুনম সেটা পেরেছেন। 

আজ সবাই তাকে কটাক্ষে বিদ্ধ করছেন। আগামীতে তার সাহসিকতার প্রশংসা করবে গোটা দেশ। বুঝতে পারবে পুনমকে। আসলে অভিনেত্রী তার সময়ের থেকে অনেকটা এগিয়ে।

২০২০ সালে পুনম পাণ্ডে তার দীর্ঘদিনের প্রেমিক স্যাম বম্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ১২ দিনের মধ্যেই দাম্পত্যে চিড় ধরে। চিরদিনের মতো আলাদা হয়ে যায় দুজনের পথ। দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন পুনম। গ্রেফতার করা হয় তাকে। স্যাম জামিন পাওয়ার পরই ভোল বদলে যায় পুনমের। সব ঝামেলা মিটিয়ে স্বামীর কাছেই ফিরে যাওয়ার চেষ্টা করেন। ওই বছরের নভেম্বর মাসে ফের বিতর্কে জড়ান পুনম আর স্যাম। এর পর আর কখনো স্যামের কাছে ফিরে যাননি পুনম পাণ্ডে।

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit