শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

মধ্যপ্রাচ্যে আরও হামলার পরিকল্পনা আমেরিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ওই হামলায় আমেরিকার তিন সৈন্য নিহত হয় এবং ৪০ জনের বেশি সেনা আহত হয়।

ওই হামলার জবাবে ইতোমধ্যে ইরাক ও সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আমেরিকা। দুই দেশে অর্ধ-শতাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক বাহিনীর হামলায় বেসামরিক নাগরিকসহ প্রায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে।

রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আরও হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে সুলিভান বলেন, আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই যে, আমাদের বাহিনীর ওপর যদি হামলা হয় আর আমাদের লোকজন নিহত হন, তাহলে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে আরও হামলা করবে এবং অতিরিক্ত পদক্ষেপ নেবে।

এদিকে, শনিবার ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত ৩৬টি লক্ষ্যবস্তুতে যৌথভাবে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। গত সপ্তাহে জর্ডানে প্রাণঘাতী হামলায় আমেরিকান তিন সৈন্যের মৃত্যুর পর ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে আমেরিকা। 
পেন্টাগন বলেছে, হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর জন্য ব্যবহার করে এমন ১৩টি স্থান লক্ষ্য করে শনিবারের হামলা করা হয়েছে। এর আগে, গত শুক্রবার সিরিয়া ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলায় দুই দেশে অন্তত ৪৮ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে।

মার্কিন আরেক সংবাদমাধ্যম সিবিএসের ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে সুলিভান বলেছেন, ‘‘শুক্রবার যা ঘটেছে তা আমাদের প্রতিক্রিয়ার শুরু মাত্র, শেষ নয়। আমরা কিছু দেখা, কিছু সম্ভবত অদেখা আরও পদক্ষেপ গ্রহণ করব। তবে আমি এটাকে উন্মুক্ত সামরিক অভিযান বলব না।” সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit