মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে সম্প্রীতি টাওয়ার এর ভিত্তিপ্রস্ত্রর উদ্বোধন করেন-রিজিয়ন কমান্ডার মো.আমান হাসান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শান্তি-সমপ্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় স্বাভাবিক জীবনে ফিরে আসা সাবেক শান্তি বাহিনীর ৯২জন সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য খাগড়াছড়ি ২০৩পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন এর উদ্যােগে ও পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে  খাগড়াছড়ি চাউল বাজার সংলগ্ন সম্প্রীতি টাওয়ার এর ভিত্তি প্রস্ত্রর উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি রিজিয়ন এর  উদ্যােগে সম্প্রীতি টাওয়ার এর ভিত্তিপ্রস্ত্রর স্থাপন অনুষ্টানে খাগড়াছড়ি ২০৩পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটু-আই) মেজর মো.জাহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে  সম্প্রীতি টাওয়ার এর ভিত্তিপ্রস্ত্রর উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ  মো.আমান হাসান এসপিপি,এনডিসি, পিএসসি। 

সাবেক শান্তি বাহিনীর কমান্ডার ও বর্তমান পার্বত্য জেলা পরিষদের সদস্য  শুভ মঙ্গল চাকমা বলেন, আমরা  শান্তিবাহিনী ১৯৮৫সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি মোতাবেক অস্ত্র সমর্থন করে স্বাভাবিক জীবনে ফিরে আসি। পরে জেলার ৯২ জন সাবেক শান্তি বাহিনী সদস্যদের জন্য  খাগড়াছড়ি রিজিয়ন আমাদের কে খাগড়াছড়ি চাউল বাজারে  (প্রীতি গ্রুপ) এর একটি ভবন করে  দেন। পুরাতন ভবনটিকে ভেঙ্গে নতুন করে  সম্প্রীতি টাওয়ার এর ভিত্তিপ্রস্ত্রর উদ্বোধন করা হয়েছে আমাদের কল্যাণের জন্য। আমি খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ  মো.আমান হাসান এসপিপি,এনডিসি, পিএসসি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী,র  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, শুভ মঙ্গল চাকমা, রবি শংকর চাকমা সহ অস্ত্র সমর্থনকারি শান্তি বাহিনী সদস্য,বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

৯২জনকে সাবেক শান্তি বাহিনীর সদস্যদের  আর্থ- সামাজিক উন্নয়নের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এর  উদ্যােগে ২০০১সাল থেকে পরিকল্পনা করা হয়।বর্তমানে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৫তলা বিশিষ্ট ভবন খাগড়াছড়ি সদর চাউল বাজার সংলগ্ন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়।

প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  শরীফ  মো.আমান হাসান  এসপিপি,এনডিসি, পিএসসি বলেন,পার্বত্যাঞ্চলে সকল সম্প্রদায় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা পাহাড়ের  সকল ধর্মের বর্ণের জাতিগোষ্টিদের  সকলে এক সাথে মিলেমিশে বসবাস করতে চাই। জানিয়ে তিনি আরো বলেন, যারা এখন পাহাড়ে অস্ত্রদিয়ে  সংঘাত করছেন   সংঘাত না করার আহবান জানিয়ে বলেন, আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে।  সংঘাত পরিত্যাগ করে অস্ত্র সমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসলে আমরা সাধ্য ও সামর্থ্য মতো সহযোগিতা করবো।

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit