সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

দুপুরে টিফিন ছাড়া বাইরে যেতে পারবেন না কর্মীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অফিসে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ভারতের রাজস্থান সরকার। ইতোমধ্যে অফিস চলাকালীন বিনা কারণে সরকারি কর্মীদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সরকারি দপ্তর পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তখন অনেক কর্মীর চেয়ার খালি দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এরপরই সরকারি কর্মীদের নিয়মবিধি সংক্রান্ত নোটিশ জারি করেন অতিরিক্ত মুখ্যসচিব।

সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন আগে রাজ্য সরকারের কর্মীদের কাজের প্রতি অনীহার একটি অভিযোগ মুখ্যমন্ত্রীর অফিসে জমা পড়ে। তাতে বলা হয়, কর্মীরা কাজের সময় অন্যত্র চলে যান। অফিসে ফিরে আসেন না। এই তালিকায় আছেন সাধারণ কর্মী থেকে শুরু করে সরকারি কর্মকর্তাও। নোটিশে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে কোনো সরকারি কর্মী বা কর্মকর্তা হাতেনাতে ধরা পড়লে শাস্তির মুখে পড়বেন।

অতিরিক্ত মুখ্য সচিবের জারি করা নোটিসে বলা হয়েছে, রবিবার এবং ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে অফিস। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর এই সময়ের মধ্যে শুধুমাত্র দুপুরের খাবার খেতে বাইরে যেতে পারবেন তারা। আর এইজন্য সময় ৩০ মিনিট ধার্য করা হয়েছে, তাও দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। এর বাইরে কোনো কর্মী বা কর্মকর্তাকে চেয়ারে দেখা না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
এছাড়াও কোনো কর্মী বা কর্মকর্তা অফিস টাইমে বাইরে গেলে তা লিপিবদ্ধ করতে হবে। তাহলেই বাইরে যাওয়া যাবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়া ছুটি নেওয়ার ক্ষেত্রেও করা হয়েছে কড়াকড়ি। সেই সঙ্গে বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে উপস্থিতি নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit