বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সরাইলে নিজ মাদরাসার সামনেই পিষ্ট শিক্ষক 

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার দুপুরে বালুবাহী ট্রাক্টরের চাপায় মো. রাহিম মিয়া (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সরাইল লাখাই আঞ্চলিক সড়কের সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদরাসার সামনেই এ দুর্ঘটনা ঘটে। রাহিম মিয়া ওই মাদরাসারই শিক্ষক ও উপজেলার বাড্ডা পাড়ার আহাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যক্তি মো. নূরুল হুদা জানান, বেলা একটার দিকে বালুবাহী ট্রাক্টরটি সরাইল থেকে নাসিরনগরের দিকে যাওয়ার পথে বড্ডাপাড়া নামক স্থানে রাহিম মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit