বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

‘কোল্ডপ্লে’র কনসার্ট দেখতে বাংলাদেশ থেকে ছুটেছেন সংগীতপ্রেমীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ব্যাংককের রাজামঙ্গলা জাতীয় স্টেডিয়ামে ৩ ও ৪ ফেব্রুয়ারি কনসার্ট করবে কোল্ড প্লে। গত সপ্তাহ থেকেই বাংলাদেশি সংগীতপ্রেমীদের ব্যাংককের বিভিন্ন জায়গার ছবি পোস্ট করতে দেখা গেছে। অনেকে শুধু কনসার্ট দেখতেই ব্যাংকক গেছেন।

জানা গেছে, চলতি বছরের জুন, জুলাই মাসে ইউরোপ ট্যুর দেবেন ‘কোল্ডপ্লে’। সেখানকার বিভিন্ন দেশে কনসার্ট পরিকল্পনা করেছেন এই জনপ্রিয় ব্যান্ড। ‘কোল্ডপ্লে’ দেশ ছেড়েছেন ৩৩টি দেশে কনসার্ট করার উদ্দেশে। এগুলো হলো—কোস্টারিকা, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, ব্রাজিল, পেরু, কলাম্বিয়া, চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ইতালি, সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মালেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড, গ্রিস, রোমানিয়া, হাঙ্গেরি, ইতালি, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড।

এশিয়ার দেশ সিঙ্গাপুরে ছয়টি কনসার্ট করেছে কোল্ডপ্লে। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ২৩ থেকে ৩১ জানুয়ারি কনসার্ট চলে। একটি শো-তে কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন সাংকেতিক ভাষায় দুটি গান পরিবেশন করেন। ১৯৯৭ সালে লন্ডনে কোল্ডপ্লে ব্যান্ডের যাত্রা শুরু হয়। ইয়েলো, ভিভা লা ভিডা, দ্য সায়েন্টিস্ট, সামথিং জাস্ট লাইক দিস, অ্য স্কাই ফুল অব স্টারস, হ্যেম ফর দ্য উইকএন্ড তাদের জনপ্রিয় কয়েকটি গান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit